মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

সকালের নাশতায় যেসব স্বাস্থ্যকর খাবার রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে চাইলে দিনের শুরুটা হতে হবে স্বাস্থ্যকর নাশতায়। সকালে খালি পেটে অনেকক্ষণ থাকার পর শরীর চায় পুষ্টিকর খাবার। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সকালের ভারী ও স্বাস্থ্যসম্মত নাশতা ক্যালরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। আসুন জেনে নিই সকালের নাশতায় কী কী খাবার রাখলে আপনি পাবেন স্বাস্থ্য ও শক্তি একসঙ্গে—

 রুটি: আটার রুটি সকালের জন্য একটি সহজ ও স্বাস্থ্যকর খাবার। এটি সবজি, ডিম বা তরকারির সঙ্গে খেলে পেটও ভরে এবং শরীরও পায় প্রয়োজনীয় পুষ্টি। চাইলে কলার সঙ্গেও খেতে পারেন।

২. ডিম:  ডিমকে বলা হয় ‘সুপারফুড’। প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়া উচিত। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, লুটেইন ও জেক্সানথিন—যা দেহ, চোখ ও ত্বকের জন্য উপকারী।

ওটমিল (ওটস): ওটমিল ফাইবারে ভরপুর একটি খাবার, যা ওজন নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সকালের নাশতায় এক বাটি ওটস রাখলে সারাদিন এনার্জি পাওয়া যায়।

চিয়া সিড: চিয়া সিডে রয়েছে ওমেগা-৩, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান। এটি জয়েন্টের ব্যথা কমায়, ত্বক ও চুল ভালো রাখে এবং কর্মক্ষমতা বাড়ায়। ওটস বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

দই: দইয়ে আছে প্রচুর ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া, যা হজমে সাহায্য করে ও হাড় মজবুত রাখে। সকালের নাশতায় দই রাখলে সারাদিন থাকবে সতেজতা ও শক্তি। তবে শুধুমাত্র দই না খেয়ে অন্য খাবারের সঙ্গে খাওয়া উচিত।

কাঠবাদাম: ভেজানো কাঠবাদাম সকালের জন্য খুব উপকারী। এতে আছে ভিটামিন, খনিজ ও হেলদি ফ্যাট। ৫-১০টি কাঠবাদাম খেলে মেটাবলিজম বাড়ে এবং রুচি তৈরি হয়।

ফলমূল: সকালের নাশতায় একটি বা দুটি মৌসুমি ফল রাখুন—যেমন কলা, আপেল, পেয়ারা বা কমলা। ফলে থাকা আঁশ ও ভিটামিন রোগপ্রতিরোধে সাহায্য করে এবং হজম ভালো রাখে। চাইলে সালাদ করেও খেতে পারেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ