মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

রোজার আগে বাটা মসলা সংরক্ষণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রমজান শুরুর আগেই বেশিরভাগ গৃহিণীরা যাবতীয় মসলা আগে থেকেই সংরক্ষণ করে রাখেন। বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ কিংবা কাঁচা মরিচ বেটে তা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার চেষ্টা করেন তারা। এতে রান্না আরও সহজ হয়।

তবে অনেকেই ভুল পদ্ধতিতে সংরক্ষণ করেন, ফলে কিছুদিন পরেই দেখা যায় বাটা মসলাগুলো নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে কীভাবে সেগুলো সঠিক উপায়ে সংরক্ষণ করবেন তা জেনে নিন-

সমপরিমাণ আদা ও রসুন একসঙ্গে ব্লেন্ড করুন। দেড় কাপ আদা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। দেড় কাপ রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করুন। ব্লেন্ডারে আদা ও রসুন একসঙ্গে দিয়ে দিন।

২ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ রান্নার তেল দিন। মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিন। পানি না দেওয়াই ভালো। চাইলে পাটায় বেটে নিতে পারেন আদা-রসুন।

সেক্ষেত্রে আদা-রসুন বেটে তারপর তেল ও লবণ মেশাবেন।

 

একইভাবে কাঁচা মরিচ, পেঁয়াজ ইত্যাদি মসলাও বেটে সংরক্ষণ করতে পারেন।

এরপর মুখবন্ধ বয়ামে করে আদা-রসুন বাটা রেখে দিন ফ্রিজে। ৩-৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আরও বেশিদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখুন।

এজন্য বরফ জমানোর পাত্রে পেস্ট নিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। অথবা একটি প্লেটে প্লাস্টিক পেঁচিয়ে এক চামচ করে আদা-রসুন বাটা নিয়ে ডিপ ফ্রিজে রাখুন।

কয়েক ঘণ্টা পর জমে গেলে বের করুন। এবার শক্ত মসলা উঠিয়ে মুখবন্ধ বাটিতে আবার রেখে দিন ডিপ ফ্রিজে। দুই মাস পর্যন্ত ভালো থাকবে মসলা।

 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ