মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

শীতে কুসুম গরম পানিতে গোসল করলে যা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

শীতকালে গোসলভীতি দূর করতে পারে হট শাওয়ার বা গরম পানিতে গোসল। এটি শুধু আরামদায়ক নয়, উপকারীও। এ কুসুম গরম পানি কেবল ঠাণ্ডার হাত থেকেই রেহাই দেয় না, এর বেশ কিছু উপকারিতাও  রয়েছে ।

কুসুম গরম পানিতে গোসলের উপকার

১. কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের তপমাত্রা বাড়ে। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের কুসুম গরম পানি গোসল করা উচিত।
২. ডায়াবেটিস রোগী কুসুম গরম পানিতে গোসল করলে রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এর ফলে ওজন কমে।

৩. সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও কুসুম গরম পানিতে গোসল করা উচিত। নিঃশ্বাসে সমস্যা হলেও কুসুম গরম পানিতে গোসল উপকারে আসে।

৪. কুসুম গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রণার উপশম হয়।

৫. উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও কুসুম গরম পানিতে গোসল উপকারি। এর ফলে স্ট্রেসমুক্ত হওয়া যায়। শরীর ফিট থাকে।

৬. বাতের ব্যথা থেকে রেহাই পেতেও কুসুম গরম পানিতে গোসল করতে পারেন।

৭. নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে। এছাড়া ত্বক সুস্থ রাখতেও কুসুম  গরম পানিতে গোসল করা উচিত। এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ