রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ফটিকছড়িতে হেফাজতে ইসলামের মিছিল-সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আসগর সালেহী,

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: 

ইসলামবিরোধী নারী নীতিমালা ও নারী কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিতে ফটিকছড়িতে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসাথে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীর প্রতি উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

রবিবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাবুনগর ফকিরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট ঝংকার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীরে শুরা ও ফটিকছড়ি উপজেলা আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব, নাজিরহাট ফারুকীয়া মাদরাসার মুহতামিম আল্লামা ছলিম উল্লাহ, মাওলানা জুনাইদ বিন জালাল, বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মুফতি খালেদ, মাওলানা আনাস সুলতানী, মাওলানা ইয়াহিয়া, মুফতি মাহমুদ, মাওলানা শামসুল আলম, মাওলানা আবু তালেব ভূজপুরী, মুফতি মাহমুদুল্লাহ, মাওলানা আজিজুর রহমান যশোরী, মাওলানা আমীর উদ্দিন, মাওলানা ওসমান শাহনগরী, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা ফজলুল হক, মাওলানা নিজাম উদ্দীন, কারী আবু সাঈদ, মাওলানা জুনাইদ, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ আহমদ ইসলামাবাদী এবং সাংবাদিক মাওলানা আসগর সালেহী।

সমাবেশ থেকে বক্তারা ইসলামবিরোধী নারী নীতিমালা ও কমিশন বাতিলের দাবি জানিয়ে বলেন, এটি মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিও তোলেন। তারা আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

পরে নাজিরহাট চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিঃ।

পরিচিতি সভায় বক্তারা ভূজপুর মামলা সহ আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ