বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মানুষ বাঁচে স্বপ্ন দেখে ইমাম নিয়োগ দেবে রাজধানীর শেওড়াপাড়ার বাইতুল আরাফাহ মসজিদ পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ শাপলা চত্বরের ঘটনা ভুলে যাওয়ার মতো নয়: ইশরাক হোসেন

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে দরসে হাদিস ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরস প্রধান করেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শত শত শিক্ষার্থী এবং আলেম-উলামা অংশ নেন।

এ সময় মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মুফতি হিফজুর রহমান কাসেমীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দরসে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, মহান আল্লাহর কাছে মানুষের প্রকৃত মর্যাদা পরিচয় কিংবা পদ-পদবিতে নয়, বরং ইলমের কারণে। তাই সম্মানের প্রকৃত উৎস হলো জ্ঞান অর্জন ও তার চর্চা।

ইলম অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়া সত্ত্বেও রাসুলুল্লাহ (সা.) ইলম বৃদ্ধির জন্য দোয়া করেছেন। এর মাধ্যমে আজীবন জ্ঞান অর্জন ও ইলম বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায়।

দরস শেষে বিশেষ মোনাজাতে শিক্ষার্থীদের জন্য সৎকর্ম, ইলম ও আদব অর্জনের তাওফিক কামনা করেন মুফতি আবুল কাসেম নোমানী। পাশাপাশি আলেম হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, অর্জিত জ্ঞান অনুযায়ী আমল, মহান আল্লাহর ইবাদত এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেদমত করার তাওফিক চেয়ে দোয়া করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ