নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার বাইতুল আরাফাহ জামে মসজিদে ইমাম পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মসজিদ কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইমাম পদে আবেদনের জন্য প্রার্থীকে হিফজুল কোরআনসহ দাওরায়ে হাদিস অথবা কামিল পরীক্ষায় প্রথম শ্রেণিপ্রাপ্ত হতে হবে। এ ক্ষেত্রে মুফতিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং ইমাম হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, দুই কপি ছবি, জা