বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মানুষ বাঁচে স্বপ্ন দেখে ইমাম নিয়োগ দেবে রাজধানীর শেওড়াপাড়ার বাইতুল আরাফাহ মসজিদ পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ শাপলা চত্বরের ঘটনা ভুলে যাওয়ার মতো নয়: ইশরাক হোসেন পাকিস্তানে আবদুল গফুর হায়দারিসহ জমিয়তের তিন শীর্ষ নেতা গ্রেপ্তার ফজরের পর প্রশান্তিময় মদিনা, রওজার সৌন্দর্যে মুগ্ধ মুসল্লিরা ছেলের ইসলাম গ্রহণের আগ্রহে সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপক স্টিভ হার্ভে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহয় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে দরসে হাদিস ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ শিক্ষার্থী এবং আলেম-উলামা অংশ নেন।

এ সময় জামিয়া শারইয়্যাহর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবু সাবের আবদুল্লাহ, নায়েবে মুহতামিম মাওলানা হাফিজুদ্দিনসহ মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দরসে হাদিসে মুফতি আবুল কাসেম নোমানী বুখারি শরিফের ‘কিতাবুল ঈমান’-এর আলোকে ঈমান ও আমলের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ঈমান শুধু অন্তরের বিশ্বাস বা সত্যায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে মুখের স্বীকৃতি ও আমলেরও সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে নামাজ, রোজা, জাকাত ও হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয়গুলোও আলোচনায় এসেছে।

আমল ও ঈমানের সম্পর্ক ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আমল হলো ঈমানের ফল, শাখা ও প্রমাণ। ঈমান যত শক্তিশালী হবে, আমলও তত সুন্দর হবে। তবে আমল ঈমানের বিকল্প কিংবা ঈমানের সমতুল্য নয়; বরং তা সঠিক ঈমানের বহিঃপ্রকাশ। তাই ঈমান, মুখের স্বীকৃতি ও আমল—এই তিনটির সমন্বয়েই দ্বীনের পূর্ণাঙ্গ ধারণা গড়ে ওঠে।

দরস শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল কাসেম নোমানী। মোনাজাতে তিনি সবার অন্তরে ইখলাস সৃষ্টি ও আমলের সংশোধনের জন্য দোয়া করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্তি, আত্মীয়তার সব স্তরে কল্যাণ, যাবতীয় অনিষ্ট, ফিতনা ও মন্দ থেকে হেফাজত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তাওফিক কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ