আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিরোধী দল মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) তিন গুরুত্বপূর্ণ নেতাকে বুধবার (২৫ নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতারা হলেন দলটির কেন্দ্রীয় নেতা ও জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারি, পাঞ্জাব প্রদেশের আমির মাওলানা আমজাদ খান এবং জমিয়ত ছাত্রসংগঠন জেটিআইয়ের কেন্দ্রীয় সভাপতি মালিক উয়াইস।
বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মুখপাত্র আসলাম ঘোরি। তিনি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দাবি করেছেন।