বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ফজরের পর প্রশান্তিময় মদিনা, রওজার সৌন্দর্যে মুগ্ধ মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফজরের নামাজের পর নতুন সকালের আলোয় এক অপূর্ব প্রশান্তির আবহ বিরাজ করছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র নগরী মদিনায়। পবিত্র রওজা মোবারক ও মসজিদে নববির মনোমুগ্ধকর দৃশ্য যেন দর্শনার্থী ও মুসল্লিদের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে অন্য রকম প্রশান্তি।

প্রতিদিনের মতো আরেকটি নতুন সকাল শুরু হয়েছে নবীজির শহরে। ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদে নববিতে অবস্থান করছেন। কেউ ইবাদত-বন্দেগিতে মগ্ন, কেউ পবিত্র রওজা মোবারকের সৌন্দর্য অবলোকন করছেন।

মদিনার এই স্নিগ্ধ ও শান্ত পরিবেশের দৃশ্য মুগ্ধ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানদের। যারা দীর্ঘদিন ধরে পবিত্র এই নগরী জিয়ারতের স্বপ্ন দেখছেন, মহান আল্লাহ যেন তাদের সবাইকে মদিনায় আসার এবং মসজিদে নববিতে নামাজ আদায়ের সৌভাগ্য দান করেন—এমন প্রার্থনাও করা হয়েছে।

সূত্র: হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ