মুহাম্মদ মিজানুর রহমান
ইসলামী বিয়ের সময় ‘মোহর’ (বা মাহর) হচ্ছে স্ত্রীর অধিকার স্বরূপ বর পক্ষ থেকে কনের জন্য নির্ধারিত একটি উপহার বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ। এই মোহর কোনো কনভেনশন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নারীর প্রতি সম্মান ও অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এরই এক বিশেষ রূপকে অনেকে বলেন "মোহরে ফাতেমি"।
মোহরে ফাতেমি কী?
মোহরে ফাতেমি বলতে বোঝানো হয় হযরত ফাতেমা (রাঃ)-কে রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশে তার স্বামী হযরত আলী (রাঃ) যে মোহর দেন, সেই মোহরের পরিমাণ বা আদর্শ অনুসরণ করে নির্ধারিত মোহর। এটি কোনো ফরজ বা বাধ্যতামূলক পরিমাণ নয়, তবে একটি আদর্শ ও ভালোবাসাপূর্ণ দৃষ্টান্ত।
মোহরে ফাতেমির পরিমাণ
বিভিন্ন বর্ণনা অনুযায়ী হযরত আলী (রাঃ) ফাতেমা (রাঃ)-কে ৫০০ দিরহাম মোহর দেন। অনেকে এটিকে মোহরে ফাতেমি হিসেবে বিবেচনা করে থাকেন। বর্তমান মুদ্রায় এই পরিমাণ নির্ভর করে প্রতিটি দিরহামের রূপা ও বাজারদরের উপর। গড় হিসেবে এটি প্রায় ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রুপা।
<