রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এলাকা থেকে এবার রিকশা প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। 

মঙ্গলবার (১৯ আগস্ট) জোহর নামাজের পর কুলিয়ারচর বাজার মসজিদে সকল ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই মাওলানা আতাউল্লাহ আমীনকে নির্বাচিত করার ওয়াদা করেন। এরপর তিনি এলাকায় গণসংযোগ শুরু করেন।

সভায় মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘ভৈরব-কুলিয়ারচরে ইসলামি জনতার পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আমাকে প্রার্থী করেছে। আমি সর্বশ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করব, কারো প্রতি বৈষম্য করব না। যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সকল ধর্মের মানুষ যেন নিজ অধিকার নিয়ে চলতে পারে সেই পরিবেশ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।’

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর শাখার সভাপতি মাওলানা নাসিরউদ্দিন রহমানি। 

এছাড়া উপস্থিত ছিলেন কুলিয়ারচর নুরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, বাজরা মাদরাসার মুহতামিম হাফেজ আমির উদ্দিন, কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ আনওয়ার, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফয়জুল্লাহ আজিজী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ