শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে তাওয়াফকারীদের চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরাতে সাবাক ওয়েব সাইট জানিয়েছে, ওমরা যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাওয়াফের সময় অন্যদের জন্য ভিড় সৃষ্টি করবেন না। তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের দিকে ইশারা করলেই যথেষ্ট এবং এতে তাওয়াফের স্বাভাবিকতা বা গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়ে না।

মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্দেশনাগুলো ওমরার বিধান পালন সহজতর করা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাওয়াফ প্রাঙ্গণে চলাচলের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে জারি করা হয়েছে, যাতে প্রত্যেকের তাওয়াফ সহজ ও নিরাপদ হয়।

হজ ও উমরাহ মন্ত্রণালয় আবারও দৃষ্টি আকর্ষণ করেছে যে সঠিক তাওয়াফের জন্য থেমে থাকা জরুরি নয়; তারা যাত্রীদের সহযোগিতা ও নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে যাতে নিজেদের এবং অন্যদের নিরাপত্তা রক্ষা করা যায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ