শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

কাপড় পরার সময় যে দোয়াটি পড়তেন রাসূল (সা.)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জীবনের প্রতিটি কাজের শুরুতে আল্লাহর স্মরণ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি জামা-কাপড় পরার সময়ও রয়েছে বিশেষ দোয়া, যা একজন মুমিনের দৈনন্দিন জীবনে শালীনতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্যবোধ জাগ্রত করে।

হাদিসে এসেছে, পোশাক পরার সময় রাসূলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন:

أُلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোশাক পরিধান করিয়েছেন, যার মাধ্যমে আমি আমার লজ্জাস্থান ঢেকে রাখি এবং যার মাধ্যমে আমি আমার জীবনে সৌন্দর্য লাভ করি।

(তিরমিজি: হাদিস নম্বর ৩৫৬০)

ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দোয়া শুধু পোশাক পরার সময় নয়, বরং একজন মুসলিমের চিন্তা-চেতনায় নম্রতা, কৃতজ্ঞতা এবং পরিশীলিত আচরণের পরিচায়ক। এর মাধ্যমে পোশাক শুধু বাহ্যিক আচ্ছাদন নয়, বরং আল্লাহর দেয়া এক নিয়ামত হিসেবে বিবেচিত হয়।

ইসলামী জীবনব্যবস্থায় জামা-কাপড়কে শুধুই ফ্যাশন বা বিলাসিতা নয়, বরং শালীনতা, ইজ্জত ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। তাই নতুন জামা বা পà§