রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নির্বাচনে নতুন নীতিমালা: ডিসি-এসপি কমিটি বাতিল, ইভিএমও বাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ জুন) প্রকাশিত এই নীতিমালায় বড় দুটি পরিবর্তন চোখে পড়ার মতো—ভোটকেন্দ্র নির্ধারণে আর থাকছে না ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সমন্বিত কমিটি; আর এবার ইভিএম ব্যবস্থাও থাকছে না।

নতুন নীতিমালা অনুযায়ী, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার পুরো দায়িত্ব এখন এককভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ওপর। মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন বা পুলিশের কোনো প্রতিনিধি এই কমিটিতে থাকবেন না।

আগের (২০২৩ সালের) নীতিমালায় ডিসি ও এসপিদের নেতৃত্বে একটি জেলা কমিটি গঠন করে ভোটকেন্দ্র স্থাপন ও পুনর্বিন্যাসের কাজ করা হতো। কিন্তু এই পদ্ধতি নিয়ে নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবের প্রশ্ন ওঠায় এবার তা বাদ দেওয়া হয়েছে।

গত ২১ মে অনুষ্ঠিত ইসির পঞ্চম কমিশন সভায় এই নীতিমালা অনুমোদন হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোটকেন্দ্র সংক্রান্ত সব কার্যক্রম কমিশনের সরাসরি তত্ত্বাবধানে করা হবে। যেহেতু ইভিএম থাকছে না, তাই ইভিএম-সম্পর্কিত বিষয়গুলোও বাতিল করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। এছাড়া গড়ে প্রতি ৫০০ জন পুরুষ এবং ৪০০ জন নারী ভোটারের জন্য আলাদা ভোটকক্ষ নির্ধারণ করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ