শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

চিন্তা টেনশন থেকে মুক্তির দোয়া 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মোহাম্মাদ হুজাইফা||

‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তায়ালাই উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সুরা আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াতের অংশ। 

এই আয়াতাংশটি মর্যাদাপূর্ণ একটি দোয়া। কোনো বিষয়ে চিন্তিত হলে বা কখনো মুসিবত আসলে এই দোয়া মুমিনের অন্তরে প্রশান্তি এনে দেয়। 

দোয়াটির উৎস

উহুদ যুদ্ধের সময় আয়াতটি নাযিল হয়। মক্কার মুশরিকরা আবু সুফিয়ানের নেতৃত্বে মুহাম্মাদ সা. ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে মদিনার দিকে এগিয়ে আসছিল। তখন মদিনার ইহুদিরা মুসলমানদের ভয় দেখানোর জন্য বলছিল যে, মক্কার লোকেরা তোমাদের ধ্বংস করতে অস্ত্রে সজ্জিত হয়ে আসছে। কিন্তু মুসলমানরা ভয় না পেয়ে ইহুদিদেরকে দৃঢ়তার সঙে্গ বলছিলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই প্রেক্ষিতে আয়াতটি নাযিল হয়।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন, ইবরাহিম আ. কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়া পড়েছিলেন। রাসুল সা. উহুদ যুদ্ধের সময় কাফেদের জবাবে এই দোয়া পড়েছিলেন।(বুখারি, ৪৫৬৩) 

আবু হুরাইরা রা. বর্ণনা করেছেন, গুরুভার বিষয় সামনে আসলে তোমরা ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ এই দোয়া পাঠ করবে। (তাফসির ইবনে কাসির, ২/১৪৮)

রাসুল সা. এই দোয়ার প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। আমরা যে কোনো পরিস্থিতি বা বিপদের সম্মুখীন হলে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। যেকোনো অন্যায়-অত্যাচার-অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দি থাকলে দোয়াটি বেশি বেশি পড়লে সবকিছু সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ। 

চিন্তা মুক্তির জন্য আরও একটি দোয়া আছে: ‘হাসবিয়াল্লা-হু-লা-ইলাহা ইল্লা-হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুওয়া রব্বুল আরশিল আযীম’। 

অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তার উপর ভরসা করেছি। তিনি আরশের অধিপতি। (আবু দাউদ, ৫০৮১)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ