সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার আওতাধীন বার্মিংহাম শাখার উদ্যোগে সোমবার (১৪ জুলাই) বার্মিংহামস্থ দারুসসুন্নাহ হল রুমে শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। 

অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন- মাওলানা আ.ফ.ম শুয়াইব এবং সেক্রেটারি মনোনীত হন হাফিজ মাওলানা হুসাইন আহমেদ।

সেক্রেটারি হাফিজ মাওলানা হুসাইন আহমেদের সঞ্চালনায় পবিত্র আল-কোরান থেকে তেলাওয়াত করেন- ক্বারী আব্দুর রহমান বাহার। দারসে কোরআন পেশ করেন যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির। 

যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি- মুফতি তাজুল ইসলাম, সেক্রেটারি- মাওলানা এনামুল হাসান ছাবির ও অন্যান্য দায়িত্বশীলদের তত্ত্বাবধানে বার্মিংহাম শাখা দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান- মুফতি তাজুল ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব ইনামুর রহমান, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ