শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

দ্বীনের পথে অবিচল থাকার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মোহাম্মদ হুজাইফা ||

মহান আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন। ঈমান দান করেছেন। ঈমানই হলো হাশরের ময়দানে মুক্তি পাওয়ার মাধ্যম। ঈমান নিয়ে যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না সে অবশ্যই জাহান্নামে যাবে। আমরা যেন সর্বদা ঈমান নিয়ে বাঁচতে পারি; সেজন্য রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন।

শাহর ইবনে হাওশাব বলেন, আমি উম্মে সালামা রা. কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনীন! রাসুল সা. আপনার কাছে অবস্থানকালীন কোন্ দোয়া বেশি পড়তেন? তিনি বলেন, রাসুল সা. এই দোয়া বেশি পাঠ করতেন يا مقلِّبَ القلوبِ ثبِّت قلبي على دينِكَ (হে অন্তরসমূহ পরিবর্তনকারী! আমার অন্তর আপনার দীনের উপর অবিচল রাখুন)

উম্মে সালামা রা. বলেন, আমি রাসুল সা.কে জিজ্ঞেস করেছিলাম– আপনি এই দোয়াটি কেন বেশি পাঠ করেন? রাসুল সা. বলেছিলেন, সকল মানুষের অন্তর আল্লাহর দুই আঙুলের মাঝখানে রয়েছে। তিনি যাকে ইচ্ছা দীনের উপর রাখেন আর যাকে ইচ্ছা বিচ্যুত করেন। (আল্লাহ যেন আমাকেও সবসময় হেদায়েতের উপর অবিচল রাখেন তাই এই দোয়া বেশি পাঠ করি) তিরমিযী, হাদীস নং ৩৫২২

আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআন শরীফেও দোয়া শিখিয়েছেন– رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا (হে আমাদের প্রভু! হেদায়েত দান করার পর আমাদের অন্তর বক্র করে দিয়েন না।)

আমরা সর্বদা ঈমানের উপর অবিচল থাকার জন্যে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ