বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৫০ টাকা মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০ হারামাইনের এ সপ্তাহের খতিব ফয়সাল গাজ্জাবি ও আবদুল্লাহ বুয়াইজান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত মুফতি রুহুল আমিনের মুক্তি চেয়ে সরকারের প্রতি পীর সাহেব দেওনার আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক নেতা মাওলানা তাহের মাযাহিরীর ইন্তেকাল চিল্লা ও সাল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা সাহারানপুরের শায়খুল হাদিসের দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের রাজধানী কায়রোর একটি প্রধান সড়কে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। 

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়াম পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। এছাড়া, নিহতদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৭টি গাড়ি পুড়ে গেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ