বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৫০ টাকা মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০ হারামাইনের এ সপ্তাহের খতিব ফয়সাল গাজ্জাবি ও আবদুল্লাহ বুয়াইজান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত মুফতি রুহুল আমিনের মুক্তি চেয়ে সরকারের প্রতি পীর সাহেব দেওনার আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক নেতা মাওলানা তাহের মাযাহিরীর ইন্তেকাল চিল্লা ও সাল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা সাহারানপুরের শায়খুল হাদিসের দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস

হারামাইনের এ সপ্তাহের খতিব ফয়সাল গাজ্জাবি ও আবদুল্লাহ বুয়াইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সৌদি আরবের দুই বিশিষ্ট আলেম ও ইমাম। তারা হলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান।

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিদপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আল-মদিনা বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। হিজরি ১৪৪৮ সালের ১৭ জুমাদাল আখিরা তারিখে এ জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি পবিত্র মসজিদুল হারামের অন্যতম ইমাম ও খতিব। তিনি ১৯৬৬ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব। তিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক। রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউট থেকে শরিয়াহ পলিসি ও আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে সৌদি রাজকীয় আদেশে তাকে মসজিদে নববির স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ