বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল

প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো আন্তর্জাতিক কুরআন হিফজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। আগামী ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এরই মধ্যে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামবিষয়ক ও ওয়াক্‌ফমন্ত্রী মোহাম্মদ শামিম আলী সাঈদ।

মন্ত্রী জানান, সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের সহযোগিতায় মালদ্বীপের ইসলামবিষয়ক ও ওয়াক্‌ফ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করছে।

তিনি বলেন, কুরআন হিফজে উৎকর্ষ তুলে ধরা, ইসলামি শিক্ষার প্রসারে সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতাটি ভবিষ্যতে প্রতিবছর আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শামিম আলী সাঈদ। তার মতে, এ ধরনের উদ্যোগ কোরআন শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের মধ্যে হিফজের আগ্রহ বাড়াবে।

মালদ্বীপে বর্তমানে ৩০০ জনের বেশি কোরআনের হাফেজ রয়েছেন। এ ছাড়া দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ কোরআন হিফজ করছেন।

কারবালা ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে কোরআন হিফজচর্চায় মালদ্বীপ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ