বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মামলাটি করেন দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের সম্পর্কে ফাহিম ফারুকী মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের প্রতিবাদে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

মামলার শুনানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্যান্য আইনজীবী ও নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ