
|
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক প্রথমবারের মতো আন্তর্জাতিক কুরআন হিফজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। আগামী ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এরই মধ্যে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামবিষয়ক ও ওয়াক্ফমন্ত্রী মোহাম্মদ শামিম আলী সাঈদ। মন্ত্রী জানান, সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের সহযোগিতায় মালদ্বীপের ইসলামবিষয়ক ও ওয়াক্ফ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করছে। তিনি বলেন, কুরআন হিফজে উৎকর্ষ তুলে ধরা, ইসলামি শিক্ষার প্রসারে সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাটি ভবিষ্যতে প্রতিবছর আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শামিম আলী সাঈদ। তার মতে, এ ধরনের উদ্যোগ কোরআন শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের মধ্যে হিফজের আগ্রহ বাড়াবে। মালদ্বীপে বর্তমানে ৩০০ জনের বেশি কোরআনের হাফেজ রয়েছেন। এ ছাড়া দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ কোরআন হিফজ করছেন। কারবালা ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে কোরআন হিফজচর্চায় মালদ্বীপ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। এসএইচ/ |