বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মানুষ বাঁচে স্বপ্ন দেখে ইমাম নিয়োগ দেবে রাজধানীর শেওড়াপাড়ার বাইতুল আরাফাহ মসজিদ পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে জামি'আতুল অলিজা ইসলামিয়া ও জামি'আ হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারে ফযিলত। এতে দেশ-বিদেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও বুযুর্গগণ অংশগ্রহণ করবেন।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগবেড় (আন্দারমানিক) এলাকায় মাদরাসার মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের নানুপুরের পীর সাহেব আল্লামা শায়েখ শাহ ছালাহ উদ্দীন হাফিজাহুল্লাহ। তিনি সংশ্লিষ্ট মাদরাসার শূরা প্রধান। সম্মেলনে তাঁর বিশেষ নসিহত পেশ, শিক্ষার্থীদের দস্তার (পাগড়ি) প্রদান এবং আখেরি দোয়া পরিচালনার কথা রয়েছে।

দিনব্যাপী এই অনুষ্ঠান তিনটি পর্বে বিভক্ত থাকবে। সভাপতিত্ব করবেন মাদরাসার মুতাওয়াল্লি ও সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস. এম. খালেদ মাহমুদ রাব্বী। প্রথম পর্ব চলবে ফজরের নামাজের পর থেকে জুমার আগ পর্যন্ত। এ পর্বে বয়ান করবেন শায়খুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা আব্দুল বাছেত খান সিরাজী, শায়খুল হাদিস আবু মুসা কাসেমী, মুফতি রিজওয়ান রফিকি, মাওলানা আব্দুল লতিফ খান, চীন থেকে আগত মাওলানা আব্দুল বাসিত হাসসানী এবং পাকিস্তান থেকে আগত মাওলানা হাবিবুল্লাহ আরমানী।

দ্বিতীয় পর্ব চলবে জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এ পর্বে বক্তব্য রাখবেন সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, রংপুরের পীরগঞ্জের হযরত মাওলানা রেজাউল করিম, আল্লামা মুফতি ওবায়দুল্লাহ হামযাহ, মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি ফয়জুল্লাহ নোমানী।

তৃতীয় ও শেষ শুরু হবে মাগরিবের নামাজের পর থেকে। এ পর্বে উপস্থিত থাকবেন ভারতের ইসলামি বক্তা ও ধর্মীয় ব্যক্তিত্ব, আওলাদে রাসুল সাইয়্যেদ ইয়াকুব আল ফারুকী আল মাদানী। এ ছাড়া বয়ান করবেন ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা মুফতি নূরুল ইসলাম, বেফাকের আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস আল্লামা আনোয়ারুল করীম, হাফেজ মাওলানা তাফহীমুল হক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মুফতি রাফি বিন মনির এবং কলরবের মুফতি সাঈদ আহমাদ।

এ ছাড়া সম্মেলনে স্থানীয় পর্যায়ের বিশিষ্ট আলেম-ওলামারাও বক্তব্য পেশ করবেন বলে জাননো হয়েছে। আয়োজক কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ