বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা শুনেও কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ করেননি এক কাশ্মীরি যুবক। বরং হাসিমুখে বিষয়টি মেনে নিয়ে বলেছেন, ‘আল্লাহর ইচ্ছা’। তার এমন শান্ত ও ধৈর্যশীল প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোলে একটি শিশুকে নিয়ে থাকা ওই যুবককে জানানো হয়, তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস্তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু তার প্রতিক্রিয়া দেখার জন্যই তাকে এ কথা জানানো হয়।

গাড়ির ক্ষতির কথা শুনে যুবকটি বিচলিত না হয়ে স্বাভাবিক ও শান্ত থাকেন। পরিস্থিতিকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিয়ে তিনি কোনো অভিযোগ বা বিরক্তি প্রকাশ করেননি। বরং হাসিমুখে বিষয়টি গ্রহণ করেন।

মূল্যবান সম্পদের ক্ষতির কথা শুনেও তাৎক্ষণিকভাবে উত্তেজিত না হয়ে তার এমন প্রতিক্রিয়া ভিডিওটির দর্শকদের নজর কেড়েছে। অনেকেই এটিকে ধৈর্য, সংযম ও আল্লাহর ওপর ভরসার প্রকাশ হিসেবে দেখছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাশ্মীরি ওই যুবকের আচরণের প্রশংসা করছেন অনেকে। তাদের মতে, ছোট একটি পরিস্থিতিতেই তার ধৈর্যশীল ও ক্ষমাশীল মানসিকতার পরিচয় ফুটে উঠেছে।

বাস্তবে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও, প্রতিক্রিয়া যাচাইয়ের এই ঘটনাটি অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ