শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


সিরাতপ্রেমীদের জন্য নতুন বই ‘সিরাতের সৌরভ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

সিরাতপ্রেমী পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে তরুণ লেখক, মুহাদ্দিস ও সিরাত গবেষক আব্দুল্লাহ আলমামুন আশরাফীর নতুন গ্রন্থ ‘সিরাতের সৌরভ’। গ্রন্থটি সহজ-সাবলীল ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও তাঁর সুন্নাহর বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়াস।

‘সিরাতের সৌরভ’ বইটির পরিচিতিতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ঈমানের অপরিহার্য অনুষঙ্গ। আর তাঁর অনুসরণ ও আদর্শ ধারণের জন্য তাঁর জীবন ও চরিত্র সম্পর্কে জানা জরুরি। তাঁর অনুপম চরিত্র, সততা, ইনসাফ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা জানা ও চর্চার মাধ্যমে সিরাতের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা সম্ভব।

গ্রন্থটির লেখক মনে করেন, সিরাতচর্চা শুধু ইতিহাস পাঠের বিষয় নয়; বরং এর শিক্ষা বাস্তবজীবনে ধারণ ও প্রয়োগের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। সে লক্ষ্যেই বইটিতে জীবনের নানা অঙ্গনে উসওয়ায়ে হাসানা বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রায়োগিক দিকগুলো সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বইটির পরিচিতিতে আরও বলা হয়েছে, একটি আলোকিত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সিরাতচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজকে সিরাতের সৌরভে সুরভিত করার সেই প্রয়াসের অংশ হিসেবেই গ্রন্থটি রচিত হয়েছে।

‘সিরাতের সৌরভ’ প্রকাশ করেছে সীরাতকেন্দ্র, কওমি মার্কেট, বাংলাবাজার, ঢাকা। এর পরিবেশক পুনরায় প্রকাশন, ৩ কওমি মার্কেট, ৬৫ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা।

রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশিত বইটির মূল্য ৩৫০ টাকা। ইসলামি বইমেলা ২০২৬-এ পুনরায় প্রকাশনের ৭১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ