বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ হিসেবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে সংগঠনটির আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) নিজে ১ লাখ টাকার কুপন কেটে বায়তুল মাল মাসের কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বায়তুল মাল মাস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসজুড়ে বায়তুল মাল কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি নেতাকর্মীদেরও এ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ