রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা ময়মনসিংহের মধ্যবাড়েরাস্থ দারুল উলুম নিযামিয়া মাদরাসার মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মুফতি মুহিব্বুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ময়মনসিংহের মুরব্বি উলামায়ে কেরাম তরুণ আলেম সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহকে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আলেমরা বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে আন্তরিকতার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আমানতদারির পরিচয় দিতে হবে। একই সঙ্গে আলেম হিসেবে স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে মানবসেবায় এগিয়ে যেতে হবে।

তারা বলেন, বর্তমানে সারাদেশ থেকে চারজন কওমি আলেম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। তারা যেন গোটা আলেমসমাজের মান-মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রেখে কথা বলেন এবং সততা, নিষ্ঠা ও আমানতদারির ক্ষেত্রে গোটা জাতির জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তরুণ উলামায়ে কেরামও অনুপ্রাণিত হয়ে জাতির নেতৃত্বে এগিয়ে আসতে পারবেন।

বৈঠকে কওমি অঙ্গনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জাতীয় সংসদে যথাযথভাবে উপস্থাপনের জন্য মুফতি মোহাম্মদুল্লাহর প্রতি আহ্বান জানানো হয়।

জবাবে মুফতি মোহাম্মদুল্লাহ এমপি বলেন, ‘জনগণের খেদমতের এই গুরুদায়িত্ব পালনে আপনাদের দোয়া ও নির্দেশনা আমার পাথেয়। আজকের মতো ভবিষ্যতেও আমার সব কার্যক্রমে ময়মনসিংহের শীর্ষ ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সান্নিধ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের স্নেহ-ছায়া আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।’

বৈঠকে ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের শীর্ষ আলেম ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ