শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


চাঁদপুরে ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সিরাত পাঠ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের উপকণ্ঠে জামিয়া দারুল ঈমান বেগম মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁদপুরের বিভিন্ন স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন অমুসলিম শিক্ষার্থীও অংশগ্রহণ করেছে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত ‘সীরাতে খাতামুল আম্বিয়া’ বই পড়াশোনা করে প্রস্তুতি নিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের পাঠ ও জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

সীরাত পাঠ প্রতিযোগিতার আহ্বায়ক, জামিয়া দারুল ঈমানের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে পাঠ এবং জ্ঞানচর্চার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের পাঠ ও জ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ