
|
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৭ রাত
নিউজ ডেস্ক |
গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা শুনেও কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ করেননি এক কাশ্মীরি যুবক। বরং হাসিমুখে বিষয়টি মেনে নিয়ে বলেছেন, ‘আল্লাহর ইচ্ছা’। তার এমন শান্ত ও ধৈর্যশীল প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোলে একটি শিশুকে নিয়ে থাকা ওই যুবককে জানানো হয়, তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস্তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু তার প্রতিক্রিয়া দেখার জন্যই তাকে এ কথা জানানো হয়। গাড়ির ক্ষতির কথা শুনে যুবকটি বিচলিত না হয়ে স্বাভাবিক ও শান্ত থাকেন। পরিস্থিতিকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিয়ে তিনি কোনো অভিযোগ বা বিরক্তি প্রকাশ করেননি। বরং হাসিমুখে বিষয়টি গ্রহণ করেন। মূল্যবান সম্পদের ক্ষতির কথা শুনেও তাৎক্ষণিকভাবে উত্তেজিত না হয়ে তার এমন প্রতিক্রিয়া ভিডিওটির দর্শকদের নজর কেড়েছে। অনেকেই এটিকে ধৈর্য, সংযম ও আল্লাহর ওপর ভরসার প্রকাশ হিসেবে দেখছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাশ্মীরি ওই যুবকের আচরণের প্রশংসা করছেন অনেকে। তাদের মতে, ছোট একটি পরিস্থিতিতেই তার ধৈর্যশীল ও ক্ষমাশীল মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। বাস্তবে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও, প্রতিক্রিয়া যাচাইয়ের এই ঘটনাটি অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এসএইচ/ |