শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


হাটহাজারী মাদরাসায় আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি জামেয়ার প্রয়াত মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং সাবেক মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর মাকবারা জিয়ারত করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি হাটহাজারী মাদ্রাসায় গিয়ে শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর মাকবারা জিয়ারতের পাশাপাশি সেখানে শায়িত অন্যান্য বুযুর্গানে দ্বীনের মাকবারাও জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরে আল্লামা মামুনুল হক জামেয়ার মহাপরিচালক মাওলানা খলিলুর রহমান কুরাইশী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা দিদার আহমদ ও মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়ের একপর্যায়ে আল্লামা মামুনুল হক তাঁর রচিত ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইটি জামেয়ার দায়িত্বশীল আলেমদের হাদিয়া দেন।

এ ছাড়া তিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষাজীবনে ইলম, আমল ও উত্তম চরিত্রের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় জামেয়ার শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ