বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ইরানের শক্তির উৎসই নামাজ: মোজতবা খামেনি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় এবং সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ। 

মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তার এই বার্তাটি পড়ে শোনানো হয়।

বার্তায় আয়াতুল্লাহ খামেনি নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের ভেতরের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার এবং একই সঙ্গে মনে শান্তি, আশা ও ভালোবাসার উৎস। 

বিপ্লবী এই নেতা আরও উল্লেখ করেন, নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। 

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের অন্যতম প্রধান কাজ। বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা ছড়িয়ে দেà