সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে অন্তত ৪১২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দখলদার সেনাবাহিনী শনিবার (১৯ এপ্রিল) ঘোষণা করেছে, উত্তর গাজায় যুদ্ধের সময় একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে। এর ফলে ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা বেড়ে ৪১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার নিহত সৈনিকের নাম গালেব স্লিমান আল-নাসাসরা। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। গত ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর উপত্যকায় এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন।

নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। এসব হামলায় শনিবার গাজাজুড়ে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বহুসংখ্যক মানুষ।

আল জাজিরা বলছে, শনিবারও দিনজুড়ে গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এর ফলে কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দিদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ