বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তিব্বতে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চীনের তিব্বত অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পার্বত্য অঞ্চলটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। খবর রয়টার্সের।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি।

সিইএনসি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।

এ ভূমিকম্পের প্রভাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রবল কম্পন অনুভূত হয়। এছাড়া ভারতের বিভিন্ন অংশেও ভূকম্পনের তথ্য পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও।

এদিকে তিব্বতের স্থানীয় প্রশাসন বলছে, ১২৬ জনের প্রাণহানি ছাড়াও ভূমিকম্পে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে এখনও কাজ চলছে। তবে, দুর্গম এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পে দুর্গম অঞ্চলটির অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ