সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ছিল ‘ভয়ানক’: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধকে “ভয়ানক যুদ্ধ” হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “সত্যি বলতে, ইসরায়েলও এই সংঘর্ষে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।” ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক হামলার কারণে উত্তেজনা চরমে পৌঁছায়।

আল জাজিরা জানায়, যদিও তেহরান বারবার দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, মার্কিন প্রেসিডেন্ট আবারও অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি ছিল- মাত্র কয়েক সপ্তাহ দূরে।

ট্রাম্প আরও জানান, মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে এবং ইসরায়েলও এসব স্থাপনায় আঘাত হানে। তবে বিভিন্ন ইরানি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফোরদোর মতো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি।

এদিকে, এই আক্রমণের বিষয়ে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা ইরানের ওপর মার্কিন আক্রমণের গোয়েন্দা তথ্য ফাঁস করেছে, তাদের বিচারের মুখোমুখি করা উচিত।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার সকালে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তেহরানসহ বেশ কিছু শহরে হামলা চালায়। এ হামলায় ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং ৬শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারান।

সূত্র: ফক্স নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ