বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মসজিদে যাওয়ার পথে ইমামকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া শহরের মালতিনগর এলাকায় স্থানীয় একটি মসজিদের ইমামকে মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ইমামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইমামের নাম আব্দুল মান্নান। তিনি মালতিনগর মাটির মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, দুপুরে জোহরের আজান দেওয়ার পর ইমাম আব্দুল মান্নান নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইমাম আব্দুল মান্নানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ