শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘ইউক্রেনের হাতে মাত্র ৩০ দিন সময় আছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পালটা আক্রমণ শুরু করেন। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফল পায়নি কিয়েভ।

আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে।

এর পর তারা আর পালটা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারি ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহণ করা অসম্ভব হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে মার্কিন এ শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পালটা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি।

তবে তিনি বলেছেন, এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হলেও, পালটা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এ জেনারেল।

তিনি বলেন, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীরগতিতে এগিয়ে চলছেন ইউক্রেনীয় সেনারা।’

তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার আগে ‘এখনো ভালো সময় আছে— সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাইছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি।

সূত্র: বিবিসি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ