রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আফগানিস্তানের ইসলামি ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমা শক্তি: মুহাম্মদ খালিদ হানাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী মৌলভি মুহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ বলেছেন, পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে তারা আফগানিস্তানের ইসলামি ব্যবস্থাকে ভেঙে নিজেদের স্বার্থের অনুকূলে নতুন কাঠামো গড়ে তোলার ষড়যন্ত্রে লিপ্ত।

কাবুল গভর্নরের কার্যালয় এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত উলামায়ে কেরাম, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ খালিদ হানাফি বলেন, “পশ্চিমা শক্তি নানা কৌশলে ইসলামী ব্যবস্থাকে দুর্বল করতে চায়। আজ আফগানিস্তানকে লক্ষ্য করে তারা নতুন ষড়যন্ত্র আঁটছে।”

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে এবং সমস্যা হলে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পেশ করতে হবে। তিনি আরও যোগ করেন,

“আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, যাতে শত্রু আমাদের মাঝে অনুপ্রবেশ করে বিভেদ সৃষ্টি করতে না পারে। ইনশাআল্লাহ, আফগান জাতি আর প্রতারিত হবে না।”

সভায় প্রধানমন্ত্রীর প্রশাসনিক উপদেষ্টা আবদুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, একসময় আফগানিস্তান বিভিন্ন ক্ষমতাকেন্দ্রে বিভক্ত ছিল, কিন্তু ইমারতে ইসলামিয়া দেশকে সেই অচলাবস্থা থেকে উদ্ধার করেছে। অতীতে আফগানিস্তানের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে হলে একাধিক পরিচয়পত্র বহন করতে হতো—সেই দুরবস্থা এখন অতীত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ লিখিত বার্তায় জাতীয় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ঐক্যই ইসলামি ব্যবস্থার স্থায়িত্বের মূল ভিত্তি।

সভায় অন্যান্য বক্তারাও দেশব্যাপী ইসলামি শরিয়া পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সভায় সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ