কেএম সুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি:
ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে সম্মাননা পেয়েছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর পক্ষ থেকে তার কর্মনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
আবুল কালাম আজাদ গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের কৃতি সন্তান। তার এই গৌরবময় অর্জনে পুরো ইউনিয়নবাসী গর্বিত।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে তার এই সাফল্যে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা সকলের।
আইও/