বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬)

শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল ইসলাহি ইজতেমা। এখন চলছে অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির কাজ। মহানগর ও কেন্দ্রের দায়িত্বশীলগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 

শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী প্রোগ্রামের সময় নির্ধারণ করা হলেও প্রোগ্রামটি শুরু হবে বৃহস্পতিবার শেষ রাতে থেকে। সে সময় তাহাজ্জুদ জিকির আজকার ও দোয়া হবে। ফজরের পরে কিছুটা বিশ্রামের পর আবার বিভিন্ন আমল ও বয়ান শুরু হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

আয়োজকেরা জানান, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এ বিশাল ইসলাহি ইজতেমায় দেশের সর্বোচ্চ উলামা মাশায়েখ তাশরিফ আনবেন, বয়ান করবেন। 

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলরা জানান, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জুমার  বিশাল  জামাত অনুষ্ঠিত হবে। আশা করা যায়, আমিরে আনজুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা, খুতবা প্রদান ও ইমামতি করবেন। এবং আছরের পর আমীরে আঞ্জুমানের নসীহা ও দুআর মাধ্যমে এই ইসলাহী ইজতেমার সমাপ্তি হবে ।

প্রস্তুতির তথ্য উল্লেখ করে তারা বলেন,  মুসল্লিদের এস্তেঞ্জার জন্য ইতিমধ্যে অস্থায়ী শতাধিক শৌচাগার তৈরি করা হয়েছে। ‌
মাঠের পাশে বিশাল লেকে থাকছে ওযুর ব্যবস্থা পাশাপাশি ১০০ টেপযুক্ত পানির ব্যবস্থা করা হয়েছে।
আরো থাকছে অস্থায়ী  মেডিকেল ক্যাম্প। প্রদর্শনী কেন্দ্র। মনিটরিং ক্যাম্প প্রশাসনিক ক্যাম্প। 

এমএম/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ