রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের

নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের নুসুক অ্যাপ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে অ্যাপটির কর্তৃপক্ষ। এতে প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ী পাবেন দুজনের জন্য পূর্ণাঙ্গ ওমরাহ প্যাকেজ। পাশাপাশি প্রতিদিন ১০ জন পাবেন জমজমের পানির বিশেষ কার্ড।

প্রতিযোগিতার ঘোষণা অনুযায়ী, প্রতিদিন নির্বাচিত একজন বিজয়ী নিজের পছন্দের একজন স্বজনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য প্যাকেজে ওমরাহ ভিসা, যাওয়া-আসার বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

বিজয়ীরা বাবা-মা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে কিংবা ভাই-বোনের মধ্য থেকে একজনকে সফরসঙ্গী হিসেবে নিতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির ২০টি করে কার্ড। এর মধ্যে ১০টি নিজের জন্য এবং বাকি ১০টি পছন্দের ব্যক্তিদের উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যাবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করে সেখানে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://onelink.to/nusuk এই লিংকে।

উল্লেখ্য, নুসুক সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ওমরাহযাত্রীরা বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ