গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে, সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারপক্ষের আলোচনার পর কিছু কারখানার শ্রমিক কাজে ফিরেছেন।