নিজস্ব প্রতিবেদক
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর। ২০২৬ সালের মে ও জুন মাসের দুই মাসের আর্থিক অনুদান ছাড় করেছে সরকার। ইতোমধ্যে অনুদানের সরকারি অংশের টাকা বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চারটি চেক হস্তান্তর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যাংক থেকে এ দুই মাসের অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন শিক্ষকরা।
সোমবার (২ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বিতরণকারী à