বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


আল-আযহারের সঙ্গে কওমি মাদরাসার মুয়াদালায় সম্মতি দিলেন বেফাক সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মিশরের বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আযহারের সঙ্গে বাংলাদেশের কওমি মাদরাসার সনদের সমমান (মুয়াদালা) প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও আল-হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখ মাহমুদ হাসান।

মিশরের রাজধানী কায়রোর নসর সিটিতে মিশরপ্রবাসী বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সম্মতি জানান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মিশরের স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন ও সঞ্চালনা করেন আওসবির সভাপতি মাওলানা আবদু