ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্যবৃন্দ দলটির নির্বাচনী পরিকল্পনা, প্রচার কৌশলসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।
সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কেও প্রতিনিধিদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়।