দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজ এলাকায় সংঘটিত ভয়াবহ দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার খবরে বাংলাদেশ সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই শোকের সময়ে স্পেনের জনগণের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাà¦