বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনটি দেশের আলেম-উলামার কাছে ব্যাপক পরিচিত। এই আসন থেকে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট থেকে সংসদ সদস্য হয়েছিলেন বিশিষ্ট আলেমে দীন মুফতি ফজলুল হক আমিনী রহ.। এবারের নির্বাচনেও বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন একজন আলেমে দীন। তিনি মাওলানা জুনায়েদ আল হাবীব। মুফতি আমিনীর একসময়ের সহচর এই আলেম বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। হেফাজতে ইসলামেরও প্রভাবশালী নেতা। ওয়ায়েজ হিসেবে দেশে-বিদেশে পরিচিত। বিএনপি এবার জমিয়তকে যে চারটি আসনে ছাড় দিয়েছে এর মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়া-২।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে দলটির সমর্থন পেলে সংসদে যাওয়ার পথ অনেকটাই পরিষ্কার। তাছাড়া আওয়ামী লীগের অনুপস্থিতি এবং জাতীয় পার্টির নিষ্ক্রিয়তায় সেটা আরও ত্বরান্বিত হওয়ার কথা ছিল। à¦