শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড়

আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক সফরে গিয়ে আজানের সুর এবং দেশটির মুসলিমদের আন্তরিকতা ও সহনশীলতায় মুগ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরের নামে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক (Yeni Şafak)-এর ইংরেজি ভাষার এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। খুব শিগগিরই আমি আবার তুরস্ক সফরে আসব।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আজানের সৌন্দর্য ও মুসলিমদের আতিথেয়তা নিয়ে করা মন্তব্যটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ব্যবহারকারী এ বক্তব্যের প্রশংসা করেন। তবে কেউ কেউ এর সত্যতা ও আনুষ্ঠানিক উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, ইউরেশিয়ার দেশ তুরস্কে সম্প্রতি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঘিরে প্রকাশিত এই পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সূত্র: টেইট, ইয়েনি শাফাক

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ