রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক  চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি

ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর সে শনিবার (৪ জুলাই) রাতে মৃত্যুবরণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে মাওলানা সাদিকুর রহমান আজহারী নিজেই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, আমার কলিজার টুকরা মেয়ে আদিবা আল্লাহর জিম্মায়। আল্লাহ, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। ইয়া রব্বি, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। সকলের কাছে আমার পরিবারের জন্য সাবরে জামিলের দোয়া কামনা করছি।

আদিবার জানাজার নামাজ রোববার (৫ জুলাই) সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামা অংশ নেন।

মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়ে মরহুমার জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ