
|
আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশ:
১১ জুলাই, ২০২৬, ১০:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক তুরস্ক সফরে গিয়ে আজানের সুর এবং দেশটির মুসলিমদের আন্তরিকতা ও সহনশীলতায় মুগ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরের নামে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক (Yeni Şafak)-এর ইংরেজি ভাষার এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। খুব শিগগিরই আমি আবার তুরস্ক সফরে আসব। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আজানের সৌন্দর্য ও মুসলিমদের আতিথেয়তা নিয়ে করা মন্তব্যটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ব্যবহারকারী এ বক্তব্যের প্রশংসা করেন। তবে কেউ কেউ এর সত্যতা ও আনুষ্ঠানিক উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, ইউরেশিয়ার দেশ তুরস্কে সম্প্রতি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঘিরে প্রকাশিত এই পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সূত্র: টেইট, ইয়েনি শাফাক আওয়ার ইসলাম/জেডএম |