শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন

নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীতে এশার নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে ইজিবাইকের চাপায় মো. মুসা (৫০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টায় জেলার বাউফাল উপজেলাধীন সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। তিনি উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ওই শিক্ষক। কালিশুরি-বাউফল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়৷

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ